1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
হাইড্রোগ্রাফিতে পেশাদারিত্বের আহ্বান প্রধান উপদেষ্টার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

হাইড্রোগ্রাফিতে পেশাদারিত্বের আহ্বান প্রধান উপদেষ্টার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সমুদ্রসম্পদকে টেকসইভাবে ব্যবহারের জন্য নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে কার্যকর ও টেকসই সমুদ্রনীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৫’ উপলক্ষ্যে শুক্রবার এক বাণীতে তিনি বলেন, দেশের সমুদ্রসীমা নিয়ে একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম। জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এর অবদান অনস্বীকার্য।”

তিনি এ বছর দিবসটির প্রতিপাদ্য—‘সিবেড ম্যাপিং: এনাবলিং ওশান অ্যাকশন’-কে সময়োপযোগী ও যথার্থ বলে মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীসহ দিবস উদযাপন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের সমুদ্রসম্পদকে আরও কার্যকরভাবে ব্যবহারে হালনাগাদ ও নির্ভুল হাইড্রোগ্রাফিক তথ্যের বিকল্প নেই। মহীসোপান নির্ধারণ থেকে শুরু করে সুনীল অর্থনীতির বিকাশেও হাইড্রোগ্রাফি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমায় জরিপ, চার্ট প্রস্তুত, জাহাজ চলাচলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য বিনিময়ে নিরলসভাবে কাজ করছে বলে জানান অধ্যাপক ইউনূস।

তিনি আশা প্রকাশ করেন, হাইড্রোগ্রাফিক বিভাগ ভবিষ্যতে সামরিক ও নৌ-নিরাপত্তার পাশাপাশি সমুদ্রবন্দর উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ, তেল ও গ্যাস অনুসন্ধান এবং উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনাতেও আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি দিবসটি উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST