1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা মীমাংসার চেষ্টা ও মামলা করতে বাধা দেওয়ায় গ্রেফতার হয়েছেন মো. জিন্নাহ নামের এক ইউপি সদস্য।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বন্যাকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার কৃত জিন্নাহ ওই গ্রামের সাহেদ আলীর ছেলে ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সদস্য। এর আগে, শিশুটিকে নির্যাতনের ঘটনায় ধর্ষক বন্যাকান্দি গ্রামের হযরত আলীর ছেলে সবুজ ও ইউপি সদস্যসহ জিন্নাহসহ চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- মৃত দারোগ আলীর ছেলে হযরত আলী (৫৮) ও আব্দুর রশিদ (৪৮)।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরির্দশক (এসআই) আব্দুস সালাম জানান, প্রতিবেশী হওয়ার সুবাদে সবুজ (৩২) নামে যুবক নির্যাতিত বুদ্ধি প্রতিবন্ধী শিশুটির বাড়িতে
প্রায়ই যাতায়াত করতেন।

বিভিন্ন সময় শিশুটিকে পোশাক এবং অলংকারে লোভও দেখাতেন সে। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে বৃদ্ধা দাদির সঙ্গে ঘুমাচ্ছিল ওই শিশুটি। ঘরের ভাঙা জানালা দিয়ে চুপিসারে ঘরে প্রবেশ করেন লম্পট সবুজ। পরে শিশুটিকে ভুলিয়ে ভালিয়ে বাড়ির পাশেই নদীর পাড়ে নিয়ে গিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে সবুজ পালিয়ে যায়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা মীমাংসার জন্য ইউপি সদস্য জিন্নাহ ভিকটিমকে থানায় আসতে বাধা দেওয়া তিনিও মামলার আসামি হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST