1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সব উপজেলায় জয় ডিজিটাল ইমপ্লয়মেন্ট সেন্টার স্থাপন করা হবে: পলক - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সব উপজেলায় জয় ডিজিটাল ইমপ্লয়মেন্ট সেন্টার স্থাপন করা হবে: পলক

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৫৫৫টি জয় ডিজিটাল ইমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টার স্থাপন করা হবে। সারা দেশের প্রত্যক জেলা ও উপজেলার তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সার, ই-কর্মাস উদ্যোক্তারা বাড়িতে বসেই কাজ করতে পারবেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রীর পলক বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার করে ঘাতকরা তাঁর সোনার বাংলাকে হত্যা করতে চেয়েছিল। সেই অসমাপ্ত মুক্তির সংগ্রাম সমাপ্তি করেছেন জননেত্রী শেখ হাসিনা। মাত্র ১৩ বছরে তাঁর সততা, সাহসিকতা আর দুরদর্শিতার নেতৃত্ব দিয়ে একটি স্বল্প উন্নত দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। মৎস্য উৎপাদনে চতুর্থ অবস্থানে রয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। শুধু কৃষিজীবী ও শ্রমজীবী ভাই-বোনরা নয় আমাদের শিক্ষিত তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশের কল্যাণে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষা গ্রহণ করছে।

পলক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা ৬৮ হাজার কৃষকদের নামে ১০ টাকায় একাউন্ট খুলে দিয়েছেন। যাতে কৃষকরা ভর্তুকির টাকা নিজের একাউন্টে সরাসরি পায়। কেউ যেন তাদের সাথে অনিয়ম ও দুর্নীতি করতে না পারে। সিংড়ার চলনবিলের কৃষকরা যেন যথাযথ ভাবে কৃষি ফসল উৎপাদিত করতে পারেন। সেজন্য জননেত্রী শেখ হাসিনা কৃষকদের মাঝে বিনামূল্য সার, ব্রীজ ও সেচের ব্যবস্থা করেছেন। ফলে আমাদের কৃষি উৎপাদন ৯১ হাজার মে.টন বৃদ্ধি হয়ে ২ লাখ মে.টন ফসল উন্নতি হয়েছে।

বিতরণ অনুষ্ঠনে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন-সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST