1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল, প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াক আউট - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে হট্টগোল, প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াক আউট

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন।
বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের সময় প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানায় এবং তাকে ফ্যাসিবাদী সরকারের দোসর দাবি করে সংসদ ত্যাগ করে। তাদের অভিযোগ, রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে আপত্তি জানানো হলেও তা আমলে নেননি স্পিকার।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কিছুটা অস্বস্তিকর পরিবেশে। বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রথম অধিবেশনে শুরুতে স্পিকার না থাকায় সভার সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এ সময় প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেনকে বৈঠকের সভাপতি নির্বাচিত করা হয়। তবে বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই এ সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা করেন সংসদের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
এদিকে দিনের শেষদিকে স্পিকার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন চুপ্পুকে ভাষণ দেওয়ার জন্য সংসদে আমন্ত্রণ জানান। বিকেল ৩টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতির ভাষণের প্রস্তাব উত্থাপিত হলে বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন।
এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলেই তার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিরোধী সদস্যরা সংসদ থেকে ওয়াক আউট করেন।
এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সরকারের নিয়োজিত রাষ্ট্রপতির ভাষণ গ্রহণযোগ্য নয়।
তবে দিনের শেষ অধিবেশন থেকে ওয়াকআউট করলেও জনগণের প্রতিনিধি হিসেবে সংসদের পরবর্তী অধিবেশনগুলোতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিরোধী জোটের নেতা ডা. শফিকুর রহমান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST