1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মধ্যরাতেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

মধ্যরাতেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের ২২ জেলায় যাতায়াতের কেন্দ্রস্থল চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে সন্ধ্যার পর থেকে ধীরগতিতে যান চলাচল করছে। মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার অংশে নজিরবিহীন যানজট সৃষ্টি হয়েছে।

এতে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলমুখী হাজার হাজার যাত্রীরা। বিকল্প সড়ক না থাকায় ঘন্টার পর ঘন্টা থেমে আছে যানবাহন। কোথাও কোথাও পুলিশি তৎপরতায় থেমে থেমে চলছে গাড়ি।

সরেজমিনে দেখা গেছে, জেলার ঢাকা- টাঙ্গাইল সড়কের মৌচাক এলাকা থেকে চন্দ্রা টার্মিনালের শেষ অংশ পর্যন্ত ছাড়িয়েছে যানজট।

দীর্ঘ সময় পর পর একটু একটু করে এগুচ্ছে যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও চন্দ্রা টার্মিনাল এলাকায় যানবাজন যত্রতত্র দাঁড়িয়ে থাকা ও সড়কের ওপর আড়াআড়ি থামিয়ে যাত্রী তোলায় জটলা বাঁধছে।

এতে ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে যানজট। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, দিনে চাপ তেমন একটা ছিল না। কিছু শিল্প কারখানা বিকেলে বন্ধ দেয়াতে রাতে যাত্রীদের ভিড় বেড়েছে। এছাড়াও উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক চন্দ্রা হওয়াতে ঢাকার যানবাহনগুলোও এক সাথে প্রবেশ করছে যার ফলে কিছুটা যানজট রয়েছে। তবে আমাদের রাত্রীকালীন টহলে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST