1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বিদ্যুৎহীন পূজামণ্ডপে পুলিশের বাড়তি নিরাপত্তা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি?

বিদ্যুৎহীন পূজামণ্ডপে পুলিশের বাড়তি নিরাপত্তা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানীর পূজামণ্ডপগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আজ সন্ধ্যা থেকে পূজামণ্ডপ ছাড়াও আশপাশের এলাকাগুলোতেও টহল জোরদার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ করে মার্কেট ও শপিংমলকেন্দ্রিক সড়কগুলোতে টহল জোরদার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, আগে থেকেই পূজামণ্ডপগুলোতে বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। পূজা শুরুর আগে পূজা কমিটির নেতারা পুলিশকে তা নিশ্চিত করেছেন। জেনারেটর থাকায় পূজামণ্ডপে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এরপরও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের ডিসি জাফর হোসেন  বলেন, ‘ঢাকেশ্বরী জাতীয় পূজামণ্ডপ ছাড়াও পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ও সূত্রাপুরের বিভিন্ন পূজামণ্ডপে আগে থেকেই বিকল্প বৈদ্যুতিক ব্যবস্থা ছিল। পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তাও রয়েছে। এরপরও সার্বিক বিষয় বিবেচনায় আজ সন্ধ্যা থেকে পূজামণ্ডপ ও আশপাশের সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST