1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বিএনপি কর্মীর বাড়ি থেকে ১১টি বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বিএনপি কর্মীর বাড়ি থেকে ১১টি বন্দুকসহ বিপুল অস্ত্র উদ্ধার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়েছে ১১টি বন্দুক, ২৭টি দা-ছুরি, ৮টি ক্রিকেট স্ট্যাম্প, ১৫টি কার্তুজ, গাঁজা ও বিদেশি মদ।

গ্রেপ্তার হওয়া বিএনপি কর্মীর নাম মুহাম্মদ কামাল (৫০)। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এ ঘটনায় কামালসহ তাঁর চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের থানার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

র‌্যাব জানায়, ইউপি চেয়ারম্যানের বাড়ির আঙিনা, পুকুরপাড় এবং আলমারিতে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা ছিল। কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি ২০২৩ সালের আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন। স্থানীয় এক প্রতিপক্ষ তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্ত্রগুলো বাড়িতে লুকিয়ে রেখেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST