1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পাবনা–৪ (ঈশ্বরদী – আটঘরিয়া ) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়নের দাবিতে ঈশ্বরদীতে মশাল মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠন মিলিয়ে সোমবার ( ২৪ নভেম্বর ) রাত ৭টায় শহরের আলহাজ মোড় থেকে মশাল মিছিলটি শুরু করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খায়রুজ্জামান বাবু বাসটার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টুকে পাবনা-৪ আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানান। জাকারিয়া পিন্টু সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার পর ফাঁসির মঞ্চ থেকে রেহাই পান।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস. এম. ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রামে জাকারিয়া পিন্টুকে নানা হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং দীর্ঘ সময় কারাবন্দি রাখা হয়েছে। তারা চান, পাবনা-৪ আসনের প্রার্থী হোক একজন ত্যাগী ও সাহসী নেতা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST