1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

বাঘায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই, স্লোগানকে সমানে রেখে উপজেলা নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদে, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, এর সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজন করে।

বাঘা উপজেলা পিএফজির সম্বনয়কারী উত্তম কুমার পাল এর সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন রাজনৈতিক দলের এম্বাসেডরস-আওয়ামীলীগ নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম,ওয়াকার্স পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ফরজ আলী, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান,সুশীল সমাজের সাবেক অধ্যক্ষ এনামুল হাসান, ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুল হক, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রাজশাহী অঞ্চলের সম্ময়কারী নাজমুল হুদা মিনার।

সমাবেশে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থধাপে অনুষ্ঠিত, বাঘা উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয় উল্লেখ করে বক্তারা বলেন,রাসেল ভাইপার সাপের মতো দেশে দূর্নীতিবাজদের সংখ্যা দীর্ঘ হচ্ছে। তারা রাজনৈতিক ব্যক্তিদের সহিংসতা পরিহার করে শন্তিপূর্ণ পরিবেশ রক্ষা সহ জনকল্যাণমূখী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে পিএফজি সদস্য- বিপাশা খাতুন, রানু আক্তারী,হোসনেয়ারা রিতা, বিজয় কুমার সরকার,শরিফা খাতুন, মহসিন আলী,আদুরি খাতুন,ফিরোজ আহমেদ,বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু,রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক দিলদার হোসেন,কালের কন্ঠ প্রতিনিধি লালন উদ্দীন,ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল হামিদ সহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST