1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৭২৬ বার পড়া হয়েছে

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধুকে ধর্ষণ মামলার আসামী বাদশা আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৮-অক্টবর) রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগল ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগে জানা গেছে, উপজেলার মনিগ্রাম এলাকায় এক গৃহবধুর স্বামী দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রীর সাথে অন্যত্র বসবাস করার কারণে তার প্রথম স্ত্রীকে ঠিকভাবে দেখভাল করতেন না।

আর এ সুযোগকে কাজে লাগিয়ে ওই গৃহবধুর সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হন পাশ্ববর্তী তুলশিপুর গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মুদি দোকানদার বাদশা আলম। অত:পর ঐ নারীকে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে তার সাথে শারিরিক সম্পর্ক গড়ে তুলেন। এ ভাবে সম্পর্ক চলার এক পর্যায় ওই নারী অন্ত:সত্বা হয়ে পড়েন।

এদিকে অন্ত:সত্বা হওয়ার পর থেকে প্রেমিক বাদশা আলমকে বিয়ের জন্য চাপ দিতে থাকে গৃহবধু। কিন্তু বাদশা আলম এ বিয়েতে রাজী না হওয়ায় নিরুপায় হয়ে ঘটনার পাঁচমাস পর গত ২৯ সেপ্টেম্বর মাসে বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন গৃহবধু।মামলা দায়েরের ১০ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) লুৎফর রহমান ও সহকারি উপ-পরিদর্শক(এ.এস.আই)রেজাউল করিম বৃহস্পতিবার রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগল ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে আসামী বাদশা আলমকে গ্রেফতার করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষন মামলার আসামী বাদশা আলমকে গ্রেফতার করার হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST