1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ইলিশ ধরার নিষেধাজ্ঞার ২০ দিন-২০ হাজার মিটার জাল বিনষ্ট ও মাছ মাদ্রাসায় বিতরণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় ইলিশ ধরার নিষেধাজ্ঞার ২০ দিন-২০ হাজার মিটার জাল বিনষ্ট ও মাছ মাদ্রাসায় বিতরণ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মাছ ধরার অপরাধে রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। নৌ পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার। এর আগে উপজেলা নির্বাহি অফিসার,সহকারি কমিশনার (ভুমি),থানা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

সুত্রে জানা যায়,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আইন অমান্যকারিদের সশ্রম কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয়দন্ডের বিধান রেখে ২২দিন (৪ থেকে ২৫ অক্টোবর) নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান , নিষেধাজ্ঞা মধ্যে মোট ১০টি অভিযান পরিচালনা করে ২০তম দিন পর্যন্ত প্রায় ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৭ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্যে ৫ লক্ষ টাকা। জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ইলিশ মাছগুলো মাদ্রাসা-এতিমখানায় দেওয়া হয়েছে। কাউকে আটক ও দন্ড দেওয়া হয়নি। কিছু জেলে চুরি করে মাছ ধরে বিক্রি করছে। তার দাবি,এবার কমসংখ্যক জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারে নেমেছে। কাউকে আটক ও জরিমানা করা যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST