1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পদ্মা সেতুতে ১৭ গাড়ির টোল দিলেন শেখ রেহানা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

পদ্মা সেতুতে ১৭ গাড়ির টোল দিলেন শেখ রেহানা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ যাওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হন তার ছোট বোন শেখ রেহানা। আজ শুক্রবার সকালে পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যান তারা।

সেতু পাড়ি দেওয়ার আগে শেখ রেহানা টোল প্লাজায় সফরে থাকা বহরের ১৭টি গাড়ির টোল দেন।

এর আগে পদ্মা বহুমুখী সেতু পার হয়ে সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ওই সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আজ বিকেলে টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST