1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

নাটোরে সমাবেশের আগে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে নাটোরে সমাবেশ করেছে বিএনপি। শনিবার সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

তবে সমাবেশ শুরুর আগেই দলটির কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় গ্রেপ্তার, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ’ এবং ১০ দফা দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সমাবেশ করে জেলা বিএনপি। একই সময় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পিডিবি অফিসের সামনে তাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা পিডিবি অফিসের সামনে অবস্থান নেন। আধা ঘণ্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।

এর পরিপ্রেক্ষিতে সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বক্তব্যের আগেই সমাবেশ শেষ হয়।

নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ বলেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে কোনো ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুটি অবিস্ফোরিত ককটেল নিষ্ক্রিয় করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST