1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও চাচাকে মারধরের অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও চাচাকে মারধরের অভিযোগ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলায় এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা মোঃ সেলিম (৫০) ও চাচা মোঃ শামীমকে (৩২) মারপিট, ঘরবাড়ী থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সদর উপজেলার গাওপাড়া ঢালান বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই শিক্ষার্থী সদর উপজেলার গাওপাড়া সেনভাগ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

মামলা বিবরণে জানা গেছে, কথিত কিশোর গ্যাংয়ের সদস্য সিজান (১৬), হেদায়েত (১৬), তুষার (১৬), প্রান্ত (২০), শাওন (১৯), হৃদয় অভি (১৬), আজাহার (৫৩), কালাম (৫০)সহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া- আসার পথে উত্ত্যক্ত ও কু প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি সইতে না পেরে ওই ছাত্রী তার বাবাকে জানায়। পরে ছাত্রীর বাবা সেলিম মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করলে ওই ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ ও অপহরণের হুমকি প্রদান করে বখাটেরা। তারপর থেকে সেলিম মেয়েকে সাথে নিয়ে বিদ্যালয়ে দিয়ে যাওয়া আসা।

এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে বাবা মেয়ে একসাথে বিদ্যালয়ে যাওয়ার পথে গাওপাড়া ঢালান এলাকায় পৌছালে সিজান, হেদায়েত, তুষার তাদের পথরোধ করে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। এসময় ওই ছাত্রীর বাবা উত্ত্যক্তে নিষেধ করলে বখাটেরা তাকে এলোপাতারি মারপিট করতে থাকে।
পরে স্থানীয়রা বাবা মেয়েকে উদ্ধার করে বাড়ী পাঠিয়ে দেয়। অভিযোগ আরো উল্লেখ করা হয়, এই ঘটনার প্রায় আধা ঘন্টা পর বখাটেরা দলবদ্ধ হয়ে পুনরায় ভুক্তভোগীর বাড়ি গিয়ে হামলা ও বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টা করে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST