1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দ্রব্যমূল্য শুধু কমেনি, ভালো কমেছে: পরিকল্পনামন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

দ্রব্যমূল্য শুধু কমেনি, ভালো কমেছে: পরিকল্পনামন্ত্রী

  • আপডেট করা হয়েছে শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৪৭৮ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স

এবার দেশে নিত্যপণ্যের দাম প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্য বেড়েছিল, আবার কমতে শুরু করেছে। প্রধানমন্ত্রী কিছু কৌশলগত ব্যবস্থা নিয়েছেন। তেলের দাম বেড়েছিল, এখন কমেছে। কারণ, এক কোটি কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে কম দামে বিক্রি হচ্ছে চাল, তেল। চার কোটি মানুষ সুবিধা পাচ্ছে। আজ শনিবার ৮ সেপ্টেম্বর নগরীর হোটেল লেকশোরে ‘রেভলিউশনারি ট্রান্সফরমেশন ইন এগ্রিকালচার ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় নেদারল্যান্ডস অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন। মন্ত্রী বলেন, আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি আঘাত করতে পেরেছি। ফলে দাম কমে এসেছে। শুধু কমেনি, ভালো কমেছে।

তিনি বলেন, ‘কৃষি সমন্ধে নতুন করে বলার কিছু নেই। এটা আমাদের আদি পেশা। আমিও কৃষকের সন্তান। কমবেশি আমরা সবাই এই পেশার সঙ্গে জড়িত। একসময় পুরোপুরিভাবে কৃষির উপর নির্ভরশীল ছিলাম, তবে সেখান থেকে কিছুটা পরিবর্তন বা বিবর্তন হয়েছে। কৃষির অনেক উন্নয়ন হয়েছে, তার মূলে ছিল স্বাধীনতা। স্বাধীনতা মানে নিজের পায়ে দাঁড়ানো। দেশকে ক্ষুধামুক্ত করা তার প্রতিচ্ছবি।’

মন্ত্রী আরও বলেন, একসময় মানুষ কৃষি থেকে দূরে থাকতো। কিন্তু বঙ্গবন্ধু কৃষি কর্মকর্তাদের অনেক সম্মান দিয়েছেন। কৃষকের প্রতি বঙ্গবন্ধুর অসীম ভালোবাসা ছিল। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন, এটাই আমাদের মূল কাজ। এটাই আমাদের মূল পেশা। এছাড়া ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এসব কারণে কৃষির সম্মান অনেক বেড়েছে। কৃষির উন্নয়ন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, গত ৫০ বছরে কৃষির অনেক রেভলিউশন হয়েছে। এর মূলনায়ক কৃষক। তবে কৃষি কর্মকর্তাদের অবদানও কম নয়।

এ সময় দেশের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অবাক হওয়ার বিষয়। বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষের ঘরে আলো জ্বলবে, বিদ্যুৎ পাবো ভাবতে পারিনি। কেউ কেউ সঙ্গে সঙ্গে বলবেন গতকাল এক ঘণ্টা ছিল না! তার আগের দিন আধাঘণ্টা ছিল না! এটা হতে পারে। এটা একটা দুর্ঘটনা, আমাদের ধৈর্যের প্রয়োজন আছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST