1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চান কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

দুর্গাপুর পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন চান কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম

  • আপডেট করা হয়েছে রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১৩৭৮ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মেয়র পদে মনোনয়ন চাইছেন তরুন নেতা জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে তিনি নিজেক মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন। দলীয় নেতাদের কাছেও নিজেকে উপস্থাপন করছেন একজন যোগ্য প্রার্থী হিসেবে। ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে বেড়ে উঠা এই তরুন নেতা দলীয় মনোনয়ন পেলে দুর্গাপুর পৌরসভাকে একটি দৃষ্টি নন্দন পৌরসভা হিসেবে গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন।

দুর্গাপুর পৌরবাসীর জন্য মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম ইতিমধ্যে উন্নয়নমূলক কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে সংক্ষিপ্ত নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেছেন তিনি। যেগুলোর মধ্যে রয়েছে সিংগা বাজারের আধুনিকায়ন, বিশেষ করে কসাই খানা, মাছ বাজারের আধুনিকায়ন, বাজার সংলগ্ন মুরগী হাটার পেছনের অস্বাস্থ্যকর জরার্জীণ পুকুরের সংস্কার, সবজি বাজারের সংস্কার, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতির ব্যবস্থা, বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া হোজা নদীর দু’পাশে বেড়ী বাঁধ নির্মান করে জনগনের বিনোদন কেন্দ্র তৈরী করা, খেলাধুলার উন্নয়নের জন্য পৌর স্টেডিয়াম নির্মান, শিক্ষার মান উন্নয়নের জন্য শিশু থেকে পিজি পর্যন্ত মেধাবীদের বৃত্তি প্রদান, বেকার যুবকদের কর্মসংস্থানেরে ব্যবস্থা করে মাদক মুক্ত সমাজ গঠন। রাস্তা ঘাটের আধুনিকায়ন। পৌরবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বল্প খরচে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।

মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম কর্ম জীবনে তাহেরপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হিসিবে কর্মরত রয়েছেন। শিক্ষা জীবনে তিনি সফল ভাবে বিএসসি (অর্নাস), এমএসসি (রসায়ন) সম্পন্ন করেছেন। তার পিতা আলহাজ্ব আঃ মোতালেব বর্তমানে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্ত্রী বিলকিস নাহার কাচুপাড়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ভাবে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক পদচারনা শুরু করেন তিনি। বর্তমানে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে হামলা-মামলা ও নির্যাতনে শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম ও তার পরিবার। সে সময় বিএনপির ক্যাডাররা তাদের দোকান পাট ভাংচুর ও লুটপাট করে ছোট ভাই আরিফকে হত্যার উদ্দেশ্যে মারাত্মক ভাবে আহত করে। এছাড়াও ২০০১ সালে বানেশ্বরে সাবেক সাংসদ মরহুম তাজুল ইসলাম মোহাম্মাদ ফারুককে হত্যার উদ্দেশ্যে গুলি করলে ছোট ভাই আশরাফুল গুলিবিদ্ধ হন।

আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচন মনোনয়ন পেলে জনননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেন তরুন এই ছাত্রনেতা। এ জন্য দুর্গাপুরবাসী সহ সকলের সহযোগীতা কামণা করেছেন তিনি।

 

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST