1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৭০৮ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি :রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রাম থেকে হেরোইন ও গাঁজাসহ আমজাদ আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের দেরাজ আলীর পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পালিয়ে গেছে মামলার আরেক আসামী আমজাদ আলীর পুত্র জসিম উদ্দিন। এ ঘটনায় দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রাম থেকে ২০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আমজাদ আলীকে গ্রেফতার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেফতারকৃত আমজাদ আলীর পুত্র জসিম উদ্দিন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা বলেন, এ ঘটনায় দুইজনকে আসামী করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST