1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

  • আপডেট করা হয়েছে সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করেছে হাইকোর্ট।

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। রিটের শুনানি শেষে আদালত নির্বাচন স্থগিতের নির্দেশ দেন।

২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী লড়াই করার কথা ছিল। প্রাথমিকভাবে মনোনয়ন জমা দেন আরও বেশি প্রার্থী। তবে—

২৮ জন প্রার্থী স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
১০ জন প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বাদ পড়লেও আপিল না করায় তাদের প্রার্থিতা বাতিল হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী ২৮টি পদে প্রার্থীদের সংখ্যা ছিল নিম্নরূপ-
সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
ক্রীড়া সম্পাদক: ১৩ জন
ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
সমাজসেবা সম্পাদক: ১৭ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন
সদস্য পদ: ২১৭ জনসব মিলিয়ে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ৪৭১ জন প্রার্থীর। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা সদস্য পদে, যেখানে একাই ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখন হাইকোর্টের আদেশে ডাকসু ও হল সংসদের পুরো নির্বাচন কার্যক্রম স্থগিত হয়ে গেল।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST