1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর চন্দ্রিমা উদ্যান-এ অবস্থিত তাদের সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তারা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশকে দখলমুক্ত করা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে।

স্পিকার আরও বলেন, দেশের জনগণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জয়ী করেছে, যা গণতন্ত্রের পথকে আরও সুগম করবে। সংসদে সরকার ও বিরোধী দলের সমান সুযোগ নিশ্চিত করতে তারা দল থেকে পদত্যাগ করে স্পিকার ও ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, সার্জেন্ট অ্যাট আর্মস এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST