
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় রাজশাহীর দুর্গাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার কওমি মাদ্রাসায় বিএনপি নেতা ও দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেলের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে মাদ্রাসার ওলামায়ে কেরাম,শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, রেন্টু, যুবদল নেতা আনারুল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, জীবন আলী, সাকিব, বিশালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল বলেন, “আমরা আন্তরিকভাবে দোয়া করি—গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আল্লাহ যেন তাঁকে সুস্থতা, শক্তি ও ধৈর্য দান করেন। দেশবাসীর দোয়ার উছিলায় আমাদের নেত্রী দ্রুত আরোগ্য লাভ করুন।”
দোয়া মাহফিল শেষে জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।







