1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
কমলাপুরে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

কমলাপুরে ট্রেনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

  • আপডেট করা হয়েছে শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের কামরায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছরের এক কিশোরী। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো—সুমন (২১), আনোয়ার (২০), নাজমুল (২৫), নাইম (২৫), রোমান ও কালু (২২)।

কমলাপুর স্টেশনের একটি সূত্র জানায়, শুক্রবার রাতে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেন।তখন ট্রেনের একটি কামরায় ধর্ষণের শিকার হয় কিশোরী।

জানা গেছে, ওই তরুণী দেশের বাড়ি নেত্রকোণা থেকে ট্রেনে কমলাপুরে আসে। এ সময় তাকে কয়েকজন ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ ট্রেনে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইমরান নামে একজন পলাতক রয়েছে।

বর্তমানে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST