1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
উপদেষ্টা পরিষদের তিন সদস্যকে অব্যাহতি দেওয়ার দাবি বিএনপির - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

উপদেষ্টা পরিষদের তিন সদস্যকে অব্যাহতি দেওয়ার দাবি বিএনপির

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, এসব ব্যক্তির ভূমিকা সরকারের নিরপেক্ষতা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার কথা থাকলেও বর্তমান উপদেষ্টা পরিষদের কিছু সদস্য রাজনৈতিক স্বার্থে কাজ করছেন। তাঁদের অব্যাহতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষায় তাকেও সরাতে হবে।”

খন্দকার মোশাররফ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার একটি নির্দলীয় ও ছোট আকারের উপদেষ্টা পরিষদের মাধ্যমে রুটিন দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা থাকলেও এখন সেটি বাস্তবায়িত হচ্ছে না।

সংবাদ সম্মেলনে তিনি এনসিপি’র নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকেও ‘উদ্দেশ্যমূলক ও রহস্যজনক’ বলে আখ্যা দেন। তিনি বলেন, যখন ‘সংস্কার সনদ’ নিয়ে রাজনৈতিক আলোচনার প্রক্রিয়া চলছিল, তখন এমন কর্মসূচি সরকারের জন্য বিব্রতকর।

তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে কথা বলার পাশাপাশি বলেন, ঢাকার মেয়র ইস্যুতে আদালতের রায় অনুযায়ী গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনকে অযৌক্তভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

খন্দকার মোশাররফ আরও বলেন, “সাংবিধানিক অধিকার, মানবাধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে দ্রুত একটি নির্বাচিত সরকার গঠনের বিকল্প নেই। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “জনগণের প্রত্যাশা উপেক্ষিত হলে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমদ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST