
নিউজ ডেস্ক: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামী ২০ বা ২১ মার্চ হতে পারে। তবে খুশির এই উৎসবে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের আগে-পরে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাত বাড়তে পারে এবং এ সময় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঈদের দিন ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে।
এদিকে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।