1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ঈদের ছুটিতে কুরিয়ার বন্ধে আমের বড় দরপতন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ঈদের ছুটিতে কুরিয়ার বন্ধে আমের বড় দরপতন

  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

বাইরের ব্যবসায়ীরা ঈদের কারণে আসেননি, তাই বিক্রি কম।

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে কোরবানির ঈদ ও দীর্ঘ ছুটির কারণে আমের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। প্রতি মণ আমে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত কমে গেছে।

বাজার সংশ্লিষ্টদের দাবি, ৫ থেকে ৮ জুন পর্যন্ত কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় অনলাইন ও দূরবর্তী বাজারে আম সরবরাহ বন্ধ হয়ে গেছে। ৪ জুন থেকেই বন্ধ হয়ে যায় আমের বুকিং। এতে বিপর্যস্ত হয়ে পড়ে বৃহৎ অনলাইন মার্কেট।

৪ জুন কানসাট আম বাজারে গিয়ে দেখা গেছে, আগের দিনের তুলনায় দাম অনেকটা কমে গেছে। আমচাষি ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতা নেই, আম ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, এ বছর আম পাড়ার জন্য নির্ধারিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নেই। ফলে গাছে পাকা আম দেখা দিলে তাৎক্ষণিক বাজারে নামানো হচ্ছে।

কানসাটের আম ব্যবসায়ী রায়হান আলী জানান,

১ জুন থেকে বাজারে গোপালভোগ, ক্ষীরশাপাতি ও ল্যাংড়া আম ওঠে। গোপালভোগ বিক্রি হয় ১৮০০-৩০০০ টাকা, ক্ষীরশাপাতি ২০০০-২৮০০ এবং ল্যাংড়া ১৪০০-২৪০০ টাকা মণ দরে। তবে ৪ জুন তা নেমে দাঁড়ায় যথাক্রমে ১৬০০-২৪০০ ও ১২০০-১৮০০ টাকা মণ দরে।

নাচোলের আমচাষি সাত্তার হোসেন বলেন, “৩ জুন যে গোপালভোগ ২০০০ টাকা মণ বিক্রি করেছি, ৪ জুন তার দাম অর্ধেকে নেমে গেছে। বাজারে ক্রেতা কম।”

আড়তদার মজিবুর রহমান সরকার জানান, বাইরের ব্যবসায়ীরা ঈদের কারণে আসেননি, তাই বিক্রি কম।

আম উদ্যোক্তা শহিদুল হক হায়দারী বলেন, “আম তো ছুটি মানে না। ঈদের সময় ডাক বিভাগের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় কুরিয়ার চালু রাখা জরুরি।”

কানসাট বাজারের ইজারাদার শফিকুল ইসলাম আশা প্রকাশ করেন, “ঈদের আগে-পরে কয়েকদিন বাজার মন্দা থাকলেও পরে আবার স্বাভাবিক হবে।”

গোপালনগর মোড়ে অবস্থিত কুরিয়ার সার্ভিসগুলো জানায়, ৫-৮ জুন পর্যন্ত বুকিং বন্ধ থাকবে; ৯ জুন থেকে পুনরায় চালু হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST