1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যমুনা ভবনে উচ্চপর্যায়ের বৈঠক - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যমুনা ভবনে উচ্চপর্যায়ের বৈঠক

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া তিন বাহিনীর প্রধান—সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান—সহ অন্যান্য জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। রাজধানীসহ সারাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি নিরাপত্তা বাহিনীগুলোর গৃহীত পদক্ষেপ এবং বড় বড় ঘটনা মোকাবিলায় তাদের প্রচেষ্টার প্রশংসা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST