1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
স্বাধীনতাবিরোধীরা আজীবন ঘৃণিত থাকবে: ভূমিমন্ত্রী মিনু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

স্বাধীনতাবিরোধীরা আজীবন ঘৃণিত থাকবে: ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতাবিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা জাতির কাছে চিরকাল ঘৃণিত হয়ে থাকবে। বিশ্বব্যাপী যেমন হিটলারকে ঘৃণা করা হয়, তাদেরও তেমনভাবেই ঘৃণা করা হবে।

ভূমিমন্ত্রী বলেন, “মায়ের ভাষার জন্য আমরা পৃথিবীতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে গর্বিত ও বিজয়ী জাতি।”

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পার হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা এখন প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার।

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনই সরকারের অঙ্গীকার এবং এটি একটি পবিত্র দায়িত্ব।

এর আগে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বর্ণাঢ্য আয়োজনে দিবস উদযাপন

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বজলুর রশীদ।

পরে বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কুচকাওয়াজ শেষে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি-সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সকাল ৮টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST