1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সাংবাদিকদের সাথে মতবিনিময়: প্রশাসনের সহযোগিতা চাইলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সাংবাদিকদের সাথে মতবিনিময়: প্রশাসনের সহযোগিতা চাইলেন রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওবায়দুর রহমান। এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান ওবায়দুর রহমান। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। এর আগে দুর্গাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন ওবায়দুর রহমান।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ওবায়দুর রহমান বলেন, প্রচার প্রচারণা শুরুর পর থেকে তার কর্মীদের মারধোর করা হচ্ছে। নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়েছে। প্রতিনিয়ত তার কর্মী সমর্থকদের হুমকি-ধামকী দেয়া হচ্ছে। প্রশাসন ব্যবস্থা নিলেও তা সন্তোষজনক নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা রয়েছে অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানের। সুতরাং নির্বাচনে কোন প্রকার সংঘাত সহিংসতা হবেনা বলে বিশ্বাস করি। জনগণ যাকে চায় আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করবে। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তাকে আমরা সাদরে গ্রহণ করবো।

ওবায়দুর রহমান আরো বলেন, আমি সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। নির্বাচনে বিজয়ী হলে এলাকার উন্নয়নে কাজ করবো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও মাদক প্রতিরোধে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। এছাড়া স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ রাসেল ডিজিটাল আইটি পার্ক স্থাপন সহ এলাকা ভিত্তিক বিনামূল্যে ওয়াইফাই জোন স্থাপন করা হবে। নিয়োগ বাণিজ্য, টিআর,কাবিখা-কাবিটা প্রকল্পের কমিশন বাণিজ্য চিরতরে বন্ধ করা হবে। সরকারি বিভিন্ন প্রকল্প অনুমোদন করিয়ে নিতে যে কমিশন দিতে হয় সেটিও বন্ধ করা হবে। বেকারত্ব নিরসনে কল কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST