
ডিবিসি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার পর তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে সাংবাদিকরা এ সিদ্ধান্তে বেশি বিপদে পড়বেন বলে জানিয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে ইসি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সাংবাদিকরা যেন মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারে, সেটি নিয়ে কাজ চলছে। দ্রুত এ বিষয়ে পৃথক নির্দেশনার মাধ্যমে বিস্তারিত জানানো হবে।