1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
শেরপুরে একই পরিবারের ৭ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

শেরপুরে একই পরিবারের ৭ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৫০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : শেরপুরে একই পরিবারের সাতজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাত সদস্যের সহায় সম্বলহীন পরিবারটি আশ্রয় নিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে। সহযোগিতা চেয়েছেন স্থানীয় প্রশাসনের।

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ভেলুয়া বাজার এলাকার শ্রী রবিদাস মণ্ডল। দীর্ঘদিন ধরেই ইসলাম ধর্মের আচার অনুষ্ঠান নিয়মনীতির প্রতি দুর্বল হয়ে পড়েন। গোপনে নামাজও পড়েছেন কয়েকবার। ইসলাম শান্তির ধর্ম, এমন আত্ম-উপলব্ধি থেকে স্ত্রীর সঙ্গে আলোচনার এক পর্যায়ে গত শুক্রবার (১৯ আগস্ট) স্থানীয় মাদরাসায় গিয়ে আলেম উলামাদের সামনে কালেমা পড়ে স্ত্রী সন্তানসহ পরিবারের সাত সদস্য নিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ছেড়ে আসেন নিজের ভিটেমাটি, ঘরবাড়ি এমনকি পূর্বে উপার্জিত টাকা পয়সাও। স্থানীয়দের পরামর্শে আশ্রয় নেন ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে। মুসলমানদের রীতি-নীতির প্রতি বিশ্বাস রেখে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করা আশ্রয়হীন রবিদাস পরিবারের প্রতি সরকারি সহায়তা চান স্থানীয়রা।

এদিকে ওই পরিবারকে এলাকাবাসীর পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে, আশ্রয় দেয়া হয়েছে ইউনিয়ন পরিষদ ভবনে।
জানা গেছে, ওই পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাসজমিতে আবাসন ও নগদ সহায়তাসহ পুনর্বাসনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

একসঙ্গে পরিবারের সাতজন ইসলাম গ্রহণ করায় তাদের দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ।

শ্রী রবিদাস মণ্ডল থেকে আব্দুল্লাহ, সুকিয়া রবিদাস থেকে আমেনা, সোনিয়া রবিদাস থেকে ফাতেমা খাতুন, শুভ রবিদাস থেকে উমর ফারুক, আকাশ রবিদাস থেকে উসমান গণি, বাদন রবিদাস থেকে হযরত আলী ও লাবন রবিদাস থেকে হুসাইন নাম ধারণ করেছে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হওয়া পরিবারটি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST