1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) নগরীর শাহ মখদুম কলেজের হলরুমে এ আয়োজন করা হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি শরীফ উদ্দিন শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি সংবাদের সম্পাদক লিয়াকত আলী, বিশেষ অতিথি শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস. এম. রেজাউল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, চেম্বার পরিচালক সাইফুল ইসলাম হিরক।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুর সবুর, আজীবর রহমান, সাংবাদিক সুজাউদ্দিন ছোটনসহ রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার অনতু, আবু কাওসার মাখন, রেজাউল করিম, মোজাম্মেল হোসেন বাবু, রাজীব আলী, আল আমিন ও রউফ উদ্দীন রাফি। এছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পরিশেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । ইফতার শেষে সাংবাদিকরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে সময় কাটান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST