1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর  বাগমারায় বেড়াতে এসে  মারা গেলেন ভারতীয় নাগরিক - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড ফেনীতে বিএনপির তিন হেভিওয়েট নেত্রী সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী মান্দায় অবৈধভাবে তেল মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সাঁথিয়ায় কৃষকের ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রাজশাহীর  বাগমারায় বেড়াতে এসে  মারা গেলেন ভারতীয় নাগরিক

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৫৬১ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা বেড়াতে এসে মারা গেছেন ভারতীয় নাগরিক। তাঁর নাম দীলিপ কুমার (৫২)। তিনি উপজেলার খুঁজিপুরে আদি জন্মভূমিতে এসেছিলেন ভারতীয় ওই নাগরিক। দীলিপ কুমারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই দীলিপ কুমার দিনাজপুরের হিলি স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসেন। পরে তিনি নিজ জন্মস্থান বাগমারার খুঁজিপুর গ্রামে পৌঁছান। এখানে বসবাস করা বাংলাদেশের নাগরিক বাবা ও স্বজনদের সঙ্গে অবস্থান করছিলেন। শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দীলিপ কুমারকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও মেয়ে ভারতে আছেন।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী বলেন, ভারতীয় নাগরিককে তাঁরা চিকিৎসা দেওয়ার সুযোগ পাননি। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। এজন্যই মৃত্যুর কারন বলতে পারছেন না।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রক্রিয়া শেষে লাশ ভারতে পাঠানো হবে।   স্বজনদের পক্ষে থানায় একটি অপমৃত্যর মামলা দায়ের হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST