1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর দুর্গাপুর উপজেলা আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীর দুর্গাপুর উপজেলা আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৫৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র ও সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক আবু ওবায়দা মাসুম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল কাদের মন্ডল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজাহার আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু, নওপাড়া ইউপি আ’লীগের সাধারন সম্পাদক আক্কাছ আলী, কিশমত গনকৈড় ইউপি আ’লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পানানগর ইউপি আ’লীগের সাধারন সম্পাদক এসএম কহিদুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউপি ইউপি আ’লীগের সাধারন সম্পাদক নাজমুস সাহাদত, ঝালুকা ইউপি আ’লীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান, মাড়িয়া ইউপি আ’লীগের সভাপতি সোলায়মান আলী, জয়নগর ইউপি আ’লীগের সাধারন সম্পাদক শেখ ফিরোজ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST