1. : admin :
  2. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে বৃষ্টিতে আমের দাম বেড়েছে - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে বৃষ্টিতে আমের দাম বেড়েছে

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে তিন দিন ধরে বৃষ্টি হওয়ায় আম পাড়ায় সমস্যা সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে চাষিরা গাছ থেকে আম তুলতে পারছেন না, যার ফলে বাজারে আমের সরবরাহ খুবই কম।

রাজশাহীর প্রধান আমের হাট পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে আমের সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনের মতো আজও সকাল থেকে বৃষ্টি চলছিলো, তাই রাস্তায় আমবাহী গাড়ি না থাকার কারণে বাজারে আমের পরিমাণ কম ছিল।

বিক্রেতারা জানান, আমের দাম প্রতি মণে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ক্ষীরশাপাতি আমের দাম এখন ২,৬০০ থেকে ২,৮০০ টাকা মণ, আম্রপালি ও ল্যাংড়া আমের দামও বেড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহীতে ক্ষীরশাপাতি আমের চাষ সর্বোচ্চ, প্রায় ২,৭৬৫ হেক্টর জমিতে এই জাতের আম উৎপাদিত হয়। এছাড়া ল্যাংড়া, আম্রপালি, বারি-৪, কাটিমনসহ বিভিন্ন জাতের আমও চাষ হচ্ছে।

আমচাষিরা জানান, বৃষ্টি, ঈদের ছুটি ও ব্যাংক বন্ধ থাকার কারণে এবার আম বিক্রি ও পাড়া কার্যক্রমে ব্যাপক ক্ষতি হয়েছে। গাছে পাকা আম ঝরে পড়ে যাওয়ায় তারা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদিও বাজারে কিছুটা দাম বেড়েছে, তবুও চাষিরা প্রত্যাশিত মুনাফা পাচ্ছেন না।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST