1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর নাম ভাঙ্গিয়ে প্রতারণা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর নাম ভাঙ্গিয়ে প্রতারণা

  • আপডেট করা হয়েছে রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ-২৪ এর নাম ভাঙ্গিয়ে রাজশাহীতে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চ্যানেলটির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রোববার নগরীর বোয়ালিয়া থানায় এই জিডি করা হয়।

জিডিতে বলা হয়, মো. শাওন ওরফে শিবলী (৪২) এবং মো. জোবায়ের নামের দুই ব্যক্তি বেশ কিছু দিন ধরে নিউজ-২৪ এর সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছেন। বিষয়টি জানতে পেরে চ্যানেলটির সাংবাদিক কাজী শাহেদ তাদের ফোন করে সতর্ক করেন। কিন্তু তারপরও তারা তাদের প্রতারণামূলক কার্যক্রম থেকে সরে আসেননি।

একটি ফেসবুক আইডিতে দেয়া পোস্টের মাধ্যমে কাজী শাহেদ জানতে পারেন, প্রতারক শাওন ও জোবায়ের এখনও বিভিন্ন কোচিং সেন্টার মালিকের কাছে কাজী শাহেদ পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছেন। তারা নিউজ-২৪ চ্যানেলের সাংবাদিক পরিচয় দিচ্ছেন। এতে সাংবাদিক কাজী শাহেদ ও নিউজ-২৪ চ্যানেলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে থানায় জিডি করেন কাজী শাহেদ।

বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, সাংবাদিক কাজী শাহেদ থানায় জিডি করেছেন। সেটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST