1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে ঝড়ের মধ্যে আমবাগানে নারীর লাশ - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

রাজশাহীতে ঝড়ের মধ্যে আমবাগানে নারীর লাশ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

মোহনপুর সংবাদদাতা: রাজশাহীর মোহনপুরে আম্পানের ঝড়ের মধ্যে আম বাগানে মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীর লাশ পাওয়া গেছে। তিনি উপজেলার হরিদাগাছি গ্রামের বারুইপাড়ার ইসহাক আলীর স্ত্রী। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে আম বাগারের একটি গাছের নিচে থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

নিহতের স্বামী ইসহাক আলীর বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানওয়ার হোসেন জানান, রাতে ছোট মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন মনোয়ারা বেগম। ঝড় শুরু হলে কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অগোচরে আম কুড়াতে যান তিনি। মেয়ে ঘুম থেকে জেগে মাকে না পেয়ে কান্না শুরু করলে অন্যরা বিষয়টি জানতে পারেন।

পরে অনেক সময় পার হয়ে গেলেও মনোয়ারা বেগম বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হয় তারা। এ সয় বাড়ির পাশে আম গাছের নিচে বসে থাকতে দেখা যায়। তবে তার গায়ে স্পর্শ করার পর মাটিতে লুটিয়ে পড়ে যান। সেখান থেকে দ্রুত বাড়িতে আনার পর জানা যায় তিনি মারা গেছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘যতটুকু জেনেছি- তার শরীরে কোনো আঘাতে চিহ্ন নেই। কোনো গাছ বা গাছের ডালও ভেঙে পড়েনি। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায় নি।’

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST