1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গতকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী সাধারণ যাত্রীরা।

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছানোয় উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট সমাধানে আজ দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।

জানা গেছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় উপস্থিত থাকবেন নাটোর ও রাজশাহীর জেলা প্রশাসক।
সংশ্লিষ্টরা আশা করছেন, আজকের এই যৌথ বৈঠক থেকেই মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুততম সময়ের মধ্যে পুনরায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST