1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মানুষ যখনই কোন অসহায় অবস্থায় পড়েছে তখনই পাশে থেকেছে বাংলাদেশ পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

মানুষ যখনই কোন অসহায় অবস্থায় পড়েছে তখনই পাশে থেকেছে বাংলাদেশ পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৮৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:  যেকোনো দুর্যোগে যেকোনো পরিস্থিতিতে মানুষ যখনই কোন অসহায় অবস্থায় পড়েছে তখনই পা‌শে দাঁঁ‌ড়ি‌য়ে‌ছে বাংলাদেশ পুলিশ। জঙ্গিবাদ দমন থেকে শুরু করে কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশের প্রাগ্রসর ভূমিকা আমাদেরকে মনে করিয়ে দেয় বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা। বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে। আমাদের বর্তমান পুলিশ আর সেই আগের পুলিশ নয়; আমরা এখন তাদের নাগরিক সেবার প্রত্যয় দেখে গর্ববোধ করি।

বুধবার  পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি মহোদয় এসব কথা বলেন।

সভায় নাগরিকসেবা কে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আইজিপি’র প্রায়োগিক বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য যাতে বিকেন্দ্রিভূত হয়ে নিবিড় পুলিশিং সেবা জনগণের দোরগোঁঁড়ায় পৌঁছে দিতে পারে, সেজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘পুলিশ মেডিকেল সার্ভিসেস’ গঠনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আলোচনা করা হয়। বাংলাদেশ পুলিশের সদস্যরা যাতে ঢাকামুখী না হয়ে, জেলা শহর কেন্দ্রিক চাকরির চিন্তা করেন সেজন্য বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য উন্নত মানের বিদ্যাপীঠ প্রকল্প নেয়ার বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন জনাব মোস্তাফা কামাল উদ্দীন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস, অতিরিক্ত সচিব সহ বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই অপরাধ নির্মূলে তাদের দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতমুখী, প্রযুক্তিনির্ভর, চৌকস এই বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে চলেছে।

আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব সহ উপস্থিত সকলকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এই মতবিনিময় সভায় যোগ দেয়ায় ধন্যবাদ জানান এবং আবারো পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপন ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST