1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মদপান করে এএসপির মাতলামি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

মদপান করে এএসপির মাতলামি

  • আপডেট করা হয়েছে সোমবার, ১১ মে, ২০২০
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:  মদপান করে মাতাল অবস্থায় সচিবালয়ের গেটে পড়ে ছিলেন মশিয়ুর রহমান নামে পুলিশের এক এএসপি। রোববার (১০ মে) দিবাগত রাতে শাহবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়।

এসময় পুলিশের ওই এএসপি অতিরিক্ত মদপান করে মাতলামি করছিল। পড়নের প্যান্ট ও টিশার্ট খুলে চিৎকার করে বলছিল ‘‘পুলিশগুলো আমাকে এভাবে ধরে রেখেছে কেন? তারা আমাকে ঘিরে রেখেছে। আমাকে যেতে দিচ্ছে না। এটা আমার হল । এটা শহীদুল্লাহ হল। এখানে আমার ছোট ভাই ব্রাদাররা থাকে। আমাকে ছেড়ে দাও বলছি। তোমাদের পরিণতি ভালো হবে না।’

জানা যায়, রোববার (১০ মে) দিবাগত রাতে শাহবাগ থানায় খবর আসে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে রাস্তায় একজন পুলিশ অফিসার সিভিলে রাস্তায় পড়ে আছেন। খবর পেয়ে ডিউটিরত এসআই পলাশ সহকর্মীদের নিয়ে দ্রুত ঘটঁনাস্থলে যেয়ে সেখানে মদ্যপ ও বেপরোয়া অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যান। স্টোমাক ওয়াশের কথা শুনে এক পর্যায়ে এএসপি হাসপাতাল থেকে পালিয়েও যেতে চাচ্ছিলেন।

এ বিষয়ে শাহবাগ থানার এসআই পলাশ জানান, ওসি সাহেব বলেছেন, স্যারের ছোট ভাইয়েরা আসলে তাদের হাতে তুলে দিতে। সে অনুযায়ী তাকে ছাত্রদের হাতে ন্যস্ত করা হয়েছে।

এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ পুলিশ অফিসার বিসিএস ক্যাডারের একজন এএসপি। এরআগেও একাধিকবার মদ খেয়ে শাহবাগ মোড়ে বেপরোয়া হয়ে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন। সে ঘটনায় সংশ্লিষ্ট এএসপিকে বরখাস্ত করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক অনৈতিক ঘটনার তদন্ত চলমান রয়েছে। তার বিষয়টি নতুন কিছু নয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST