1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

  • আপডেট করা হয়েছে বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু।

বুধবার (১১ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রণয় ভার্মা-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আপদকালীন পরিস্থিতিতে ভারত থেকে ডিজেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ করা হয়েছে।

এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সহযোগিতা চেয়ে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটি ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও জানান, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বর্তমানে প্রতি মাসে প্রায় ১৫ হাজার টন ডিজেল সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ সরকার এই সরবরাহ দীর্ঘমেয়াদে চালু রাখার জন্যও ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST