1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত - ৩ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত – ৩

  • আপডেট করা হয়েছে সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় স্টিয়ারিং চালিত তিন চাকার করিমন গাড়ীর সাথে থ্রীহুইলার (সিএনজি) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও ১নারিসহ ৩জন নিহত হয়েছেন। সোমবার ৯ মার্চ বানেশ্বর-ইশ্বরদী মহাসড়কের বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের পল্লী চিকিৎসক রয়েদ আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর করিমন গাড়ীর চালক পালিয়ে যায়।

নিহত তিনজন হলেন- লালপুর উপজেলার বিলমাড়িয়া ফতেপুর গ্রামের নজির দফাদারের ছেলে সিএনজি চালক শরিফুল ইসলাম(৪০), একই উপজেলার বুধপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে সিএনজি যাত্রী বিধান দাস (৫৫), আন্দীপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীনের স্ত্রী রকেনা বেওয়া (৯০)। এদের মধ্যে সিএনজি চালক শরিফুল ইসলাম,যাত্রী বিধান দাস ঘটনাস্থলেই মারা যান। অপর সিএনজি যাত্রী রকেনা বেওয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও বাঘা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিএনজি চালক শরিফুল ইসলাম লালপুর থেকে ৫জন যাত্রী নিয়ে বানেশ্বর-ইশ্বরদী মহাসড়ক হয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাঘায় আসছিলেন। এসময় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়া লালপুরগামী দ্রুতগতির একটি তিন চাকার স্টিয়ারিং চালিত করিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। সিএনজি চালক শরিফুল ইসলাম, সিএনজি যাত্রী বিধান দাস ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার নেওয়া হয়। সেখান থেকে তাদের তিনজনকেই রামেক হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে রকেনা বেওয়া মারা যান। সিএনজির অপর দুই যাত্রী লালপুরের চক যাদুরিয়া গ্রামের হান্নানের স্ত্রী সিমা বেগম(৫০) ও নিহত রফেনার ছেলে আন্দী পাড়া গ্রামের সাহাজান (৩৫) কে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজনকে রামেকে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ হাসিবুল ইসলাম।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, নিহত দুইজনসহ দুর্ঘটনার কবলে পড়া গাড়ী জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST