1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বগুড়ায় ঘরের তালা ভেঙে চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

বগুড়ায় ঘরের তালা ভেঙে চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৫৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি :

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে বসত বাড়ি থেকে চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের চার সদস্যকে সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ সদরের চকরামপুর মধ্যপাড়ার আক্তার আলী মন্ডলের ছেলে মিলন মন্ডল (২৭), বগুড়া সদরের ধরমপুর স্কুল সংলগ্ন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল মতিন (২৪), কাঁঠালতলী বনারপাড়া গ্রামের সোহেল হোসেন কিনার ছেলে ইউনুছ মন্ডল (২৩) ও নওগাঁ সদরের শিমুলিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন টুকুর ছেলে রিয়াদ হাসান (২৩)। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (৩১ জুলাই) গভীর রাতে উপজেলার কদমা গ্রামের মৎস্য ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়ির প্রাচীর টপকিয়ে চোরেরা প্রবেশ করে বারান্দায় রাখা একটি ডিসকোভার (১২৫সিসি) মটরসাইকেল চুরি করে নিয়ে যায়। মটরসাইকেল মালিক ঘুম থেকে উঠে দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা ও দরজা খোলা রয়েছে। তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন তার ব্যবহৃত মটরসাইকেল ও মোবাইল ফোনটি চুরি গেছে। নিরুপায় হয়ে তিনি থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযানে নেমে শুক্রবার ভোর ৫টায় আসামী আব্দুল মতিন ও ইউনুছ মন্ডলকে সান্তাহার রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যমতে মাত্র একঘন্টার ব্যবধানে নওগাঁ সদরের শিমুলিয়া এলাকা থেকে রিয়াদ হাসানকে গ্রেপ্তার কওে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে আরেক আসামী মিলনের নাম ও চুরির তথ্য পরিষ্কার করে বলে দেয়। সে অনুযায়ী ওই দিন সকাল সাড়ে ৮টায় নওগাঁর চকরামপুর মধ্যপাড়া এলাকা থেকে মিলন মন্ডলকে গ্রেপ্তারসহ তার কাছে থাকা ডিসকভার (১২৫সিসি) মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে চুরি যাওয়া মোবাইল ফোনটি আসামী আব্দুল মতিনের কাছে থেকে উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গ্রেপ্তারকৃতরা মটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। শুক্রবার দুপুরেই গ্রেপ্তারকৃদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST