1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৮ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে খেলতে গিয়ে নিখোঁজের একদিন পর শিশু হুমায়রা জান্নাতের ম’র’দে’হ মিললো বাড়ির পাশের জংলায় নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৮

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা চালানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অন্যদিকে, রাজধানীর কদমতলী এলাকা থেকে অর্ধশতাধিক চোরাই মোবাইল ফোনসহ আরও দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল খুলনা, নড়াইল ও যশোর জেলায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের আট সদস্য—আনাছ শেখ, কামাল শেখ, ইয়ানুর মোল্লা, জোবায়ের হোসেন, রুবেল শেখ, সাগর হোসেন, আলীনূর ইসলাম ও শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’, ‘চাঁদপুর ইলিশ ঘাট’ ইত্যাদি নামের ফেসবুক পেজ খুলে এই চক্রটি আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের ফাঁদে ফেলত। প্রতারণার মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। অভিযানে তাদের কাছ থেকে ২৫টি মোবাইল ফোন ও ৭০টি অবৈধ সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গত বছরের ২০ নভেম্বর মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি ‘চাঁদপুর ইলিশ বাজার’ পেজে বিজ্ঞাপন দেখে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু টাকা নেওয়ার পরও তাকে ইলিশ সরবরাহ করা হয়নি। বিষয়টি নিয়ে তিনি খিলগাঁও থানায় মামলা করেন। তদন্তে নেমে ডিবি চক্রটির অবস্থান শনাক্ত করে অভিযানে নামে।

এদিকে, কদমতলীর ‘দ্যা গেজেট অ্যাম্পরিয়াম টেলিকম’ দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আল আমিন ও হাবিব সরকার নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

ডিসি তালেব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, এক ব্যক্তির কাছ থেকে নিয়মিতভাবে চোরাই ফোন কিনে দোকানে বিক্রি করত। তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ সকলকে স্বীকৃত ও বৈধ কাগজপত্র আছে—এমন দোকান থেকে মোবাইল ফোন কেনার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST