1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

প্রথম দিনে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫৬৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন আলমগীর (২৫) ও ফজলু (২৪)।

রবিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু জয়দেব জানান, তারা সবাই ঢাকার নবাবগঞ্জ থাকেন। মোটরসাইকেল মেকানিক আলমগীর নবাবগঞ্জের সমসাবাদ এলাকায় আর বিদেশ ফেরত ফজলু হরিশকুল এলাকায় থাকত।

তিনি জানান, পদ্মা সেতু খুলে দেওয়ায় তারা তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু মিলে ঘুরতে যান। তারা দুটি মোটরসাইকেল নিয়ে আগে চলে যান। আর তাদের পেছনের দিকের মোটরসাইকেলে ছিলেন ওই দুজন। কিছুক্ষণ পর তাদের মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান। সঙ্গে সঙ্গে তাদের একটি পিকআপ ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST