1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

নাটোরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৫৮৩ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোরে সংসদ সদস্যের ঐঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার সময় সদর উপজেলা পরিষদ হলরুমে নাটোর সদর ও নলডাঙ্গা দুই উপজেলার ৮১ জনের মধ্যে ৪ লাখ ৭৪ হাজার টাকার চেক বিতরন করেন নাটোর-২( সদর -নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর থানার অফিসার নাসিম আহমেদ, সদর উপজেলা পারিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি,সাবেক জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম স্বপ্নিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সদর উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মেহেদুল ইসলাম,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়ম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার তানভীর অাহমেদ বুলবুল প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার রনি খাতুন।

এর পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৫ জন ছাত্রীদের মাঝে বাই-সাইকেল বিতরণ এবং ১০৯ জন বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে গো-খাদ্য বিতরন ও জেলেদের মাঝে ২০ টি ভ্যান দেওয়া হয়।

গোলাম গাউস
নাটোর
০৫-০৭-২২

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST