1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল

  • আপডেট করা হয়েছে সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৭০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরে এ আনন্দ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন।

দুর্গাপুর ডিগ্রী কলেজ মাঠ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে সিংগা বাজারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপনের সঞ্চালনায় জেলা, উপজেলা এবং পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের তরুন ও উদীয়মান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।

এর আগে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান আনন্দ মিছিলের শুভ উদ্বোধন করেন। এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নমুলক কাজের প্রচার ও বিএনপি-জামায়াতের অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন সাংসদ ডাঃ মনসুর রহমান।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, উপজেলা কৃষক লীগ, উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী সহ প্রায় দেড় হাজার নেতাকর্মী আনন্দ মিছিলে যোগদেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST