1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

দুর্গাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর দুর্গাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ দৌলা সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ভোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST