1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বিনামূল্যে চাষীদের মাঝে পাটবীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে বিনামূল্যে চাষীদের মাঝে পাটবীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ

  • আপডেট করা হয়েছে বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুর: “আর নয় বিদেশী পাট বীজ দেশেই তৈরি হবে উন্নত পাট বীজ” । এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বস্ত্র ও পাট মন্ত্রনণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চলতি মৌসুমে তালিকাভুক্ত নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার এবং কীটনাশক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে ও উপসহকারী পাট উন্নয়ণ কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ অজিত কুমার রায় ও উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা।

এ সময় পাট চাষের জন্য আগ্রহী কৃষকদের মাঝে এক একর জমির জন্য ৪৪ কেজি ইউরিয়া, ৩০ কেজি টিএসপি, ৮ কেজি এমওপি, ৪০ কেজি জিপসাম এবং প্রতি ১০ শতাংশে ৫০ মিঃলিঃ কীটনাশক বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে তালিকা ভুক্ত আগ্রহী ৩০০ জন কৃষকদের মাঝে মোট ৩০ একর জমির জন্য ৬০কেজি নাবী পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানান উপ-সহকারী পাট উন্নয়ণ কর্মকর্তা রুবেল রানা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST