1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭৮৬ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের ১ নং বিটের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা ও নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।

সমাবেশে নারী ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে করণীয় সম্পর্কে অতিথিদের পাশাপাশি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, থানার উপ পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম, কাঁঠালবাড়িয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের প্রভাষক শারমিন আহমেদ পলি ও শিক্ষার্থী ফারজানা আহমেদ মনিষা।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, থানা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

এদিকে, সারা দেশের ন্যায় একই সাথে দুর্গাপুর থানা এলাকার অন্যান্য ৯ টি বিটেও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST