1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে প্রেমঘটিত বিষয়ের জেরে স্কুল ছাত্রের আত্মহত্যা - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

দুর্গাপুরে প্রেমঘটিত বিষয়ের জেরে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৬ মে, ২০২০
  • ১১০৫ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে প্রেমঘটিত বিষয়ের জের ধরে আব্দুল আলিম (১৮) নামের এক স্কুল ছাত্র গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার পালী গ্রামের আবু বাক্কারের পুত্র। মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরেই এ ঘটনা ঘটায় সে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে আব্দুল আলিমকে ঘরে ঝুলে থাকতে দেখা যায়। পরে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। বাড়ির লোকজনদের অগোচরে এ ঘটনা ঘটায় সে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয়ের জের ধরে সে আত্মহত্যা করতে পারে। পরে থানা পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্গাপুর থানার এস আই আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্কুল ছাত্র আব্দুল আলিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST