
রাজু আহমেদ, ডিবিসি জার্নাল : রাজশাহীর দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৫ আসনের মনোনয়ন প্রত্যাশি আবু বকর সিদ্দিকের বিশাল জনসংযোগ ও পথসভা।
বুধবার(১৮ জুন) বিকেলে বৈরী আবহাওয়ার মাঝেও উপজেলার নওপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন তিনি। তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় অংশ নেন হাজারো মানুষ। আবু বকর সিদ্দিক বলেন— “এই অঞ্চলের মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। আমরা সেই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছি।”
নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে বিএনপির যে বিস্তৃত সংগঠন রয়েছে, তা আবারও প্রমাণ হয়েছে এই গণজমায়েতের মাধ্যমে।
আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করে আবু বকর সিদ্দিক বলেন, জনগণের সমর্থনই তাঁর মূল শক্তি।